না‘গঞ্জে ইয়ার্ণ মার্চেন্ট কার্যালয় থেকে ২২ জুয়াড়ি গ্রেফতার

না‘গঞ্জে ইয়ার্ণ মার্চেন্ট কার্যালয় থেকে ২২ জুয়াড়ি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ শহরের নগরীর টানবাজার এলাকায় অবস্থিত সুতা ব্যবসায়ীদের সংগঠন ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন কার্যালয় থেকে ২২ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর একটি টিম। এ সময় তাদের কাছে থাকা ৩১২ পিস তাস এবং নগদ ২ লাখ ৩১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
 শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৩টায় তাদের গ্রেফতার করান পর রোববার সকালে তাদেরকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়৷
গ্রেফতারকৃতরা হলেন: সর্বজিৎ সাহা (৪৩), মো. আলমগীর (৫৬), কৃষ্ণ রায় (৪২), লিটন কুমার রায় (৪৬), মো. কমল ওরফে বাবু (৩২), মো. এনামুল (৩২), মো. হাসান জামান (৪৭), মো. নজরুল (৪৫), রিপন কুমার সাহা (৪৫), লক্ষণ সাহা (৩০),  মো. হাফিজুর রহমান (৩৮), মো. সোলায়মান (৩৪), তাপস কুমার শীল (৪৭), মো. শুক্কুর মিয়া (৪৯), শ্যামল বৈদ্য (৪২), মো. আবু সাবেদ প্রিন্স (৩০), মো. জলিল খান (৫৭), মো. রুবেল (৩৪), মো.রুস্তম (৫৬), মো. মনির হোসেন (৪১), জীবন কুমার সাহা (৪২) এবং রিপন সাহা (৪৭)।
এদিকে দীর্ঘদিন ধরে ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন কার্যালয়ে জুয়ার আসর বসিয়ে আসছিল। প্রতিদিন বিকেল হতে গভীর রাত্র পর্যন্ত লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা হয়। সদর থানা পুলিশের নাকের ডগায় দিয়ে ব্যবসায়ী সংগঠনের অফিসে ব্যবসায়ীরা নিরাপদ আস্তানা হিসাবে বেছে নিয়ে জুয়ার বোর্ড বসিয়ে জুয়া খেলে আসছিল। রহস্যজনক কারনে পুলিশ নিরব ভূমিকা পালন করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্জামান জানান, সেখানে জুয়া খেলার বিষয়টি আমাদের জানা ছিল না। র‌্যাব-১০ খবর পেয়ে আমাদের সাথে নিয়ে সেখানে অভিযানে যায়। পরে অভিযান চালিয়ে ২২ জুয়ারীকে আটক করে। আমাদের কাছে তারা রাত সাড়ে তিনটায় আসামিদেরকে হস্তান্তর করে। আসামিদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা নিয়েছি এবং তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।