সিদ্ধিরগঞ্জে হরতালে সহিংসতা: ফেসবুকে ছবি দেখে খুলনার যুবক গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে হরতালে সহিংসতা: ফেসবুকে ছবি দেখে খুলনার যুবক গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: হেফাজতের হরতালে সহিংসতার অভিযোগে মামলায় ফেসবুকে ছবি দেখে রাশেদুজ্জামান মুন্না (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুন্না খুলনার পাইকগাছা এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

উল্লেখ্য, হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মোট আটটি মামলা দায়ের করা হয়। এ মামলাগুলোতে এর আগে আটজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।