আইনজীবী সমিতির মৃত সদস্যদের স্মরণে শোক সভা

স্টাফ রির্পোটের, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোসা. রহিমা খাতুনের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ মার্চ) সকালে আইনজীবী সমিতির মৃত সদস্যের স্মরনে শোক সভা সমিতির আয়োজনে নবনির্মিত বার ভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির মৃত সদস্যের স্মরনে শোক সভা সমিতির সভাপতি এডভোকেট মহসীন মিয়ার সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির মৃত সদস্যের স্মরনে শোক সভা সমিতির সাবেক সভাপতি এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, বর্তমান সহ-সভাপতি বিদুৎ কুমার সাহা, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ। শোক সভা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় এবং মৃত এডভোকেট রহিমা খাতুনের জন্য দোয়া পরিচালিত হয়।











