গোগনগর ইউনিয়নে ফজর আলীর মতবিনিময় সভা 

গোগনগর ইউনিয়নে ফজর আলীর মতবিনিময় সভা 

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফজর আলী বলেছেন, আমার বড় ভাই প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নওশেদ আলীর অসম্পূর্ণ কাজ শেষ করতে আপনাদের সকলের অনুরোধে প্রার্থী হবো। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি নিতে নয়, আপনাদেরকে দিতে এসেছি। আরো বেশী করে দিতে হলে চেয়ারম্যান হয়ে কাজগুলো করতে সহজ হবে। আমার কাছে কেউ গেলে খালি হাতে ফিরে আসতে দেইনা। সামর্থ্য অনুযায়ী আমি সকলকে সহযোগিতা করার চেষ্টা করে থাকি।
বৃহস্পতিবার (১৮ই মার্চ) সন্ধ্যায় পুরান সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গোগনগর ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ড এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনাদের সাহস নিয়ে আমার ভাই ২ বার নির্বাচিত হয়েছে। আপনারা যদি চান আমি নির্বাচন করবো। না চাইলে আমি এখান থেকে সরে যাব। আমার মান সম্মান আপনাদের উপরে রেখে গেলাম। আপনারা মা ভাই বোনের ঘরে ঘরে যাবেন এবং সেলিম ওসমান এমপির জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা যেন তাকে সুস্থ রাখেন। তার মতো এতো দরদী মানুষ বিশ্বের কোথাও নাই। আমি সাংসদ সেলিম ওসমান ও শামীম ওসমানের জন্য আবারো আপনাদের নিকট দোয়া প্রার্থনা করছি।
বিশিষ্ট সমাজ সেবক আব্দুল লতিফ খানের সভাপতিত্বে এবং মোঃ রোস্তম আলী সরদারের সঞ্চালনায় এ মতবিনিম সভায় আরো উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজির হোসেন ফকির, সমাজসেবক আলী আকবর, আলহাজ্ব আব্দুস সাত্তার মেম্বার, রফিকুল ইসলাম রফিক মেম্বার, তোফাজ্জল হোসেন মেম্বার, সাবেক সংরক্ষিত মহিলা মেম্বার পারভীন আক্তার ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সৈয়দ হোসেন সহ অন্যান্য নেতৃৃৃবৃন্দ।