একমঞ্চে শামীম ওসমান ও জাকির, পরিবর্তন হতে পারে নির্বাচনী হাওয়া!

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: আলীরটেক ইউনিয়নের নির্বাচনী প্রেক্ষাপট পরিবর্তন হতে যাচ্ছে। আসতে পারে ভোটের অধিকার। গত নির্বাচনে বিতর্কিত মতিকে চেয়ারম্যান করতে গিয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু মতি চেয়ারম্যান এলাকায় তার জনপ্রিয়তার তলানিতে থাকলেও স্থানীয় এমপি চান মতি পুনরায় চেয়ারম্যান হোক। কিছুদিন আগে এমনি মত প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এর পর জনগনের মনে ক্ষোভ ও হতাশা তৈরী হয় ।
এবার নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একে এম শামীম ওসমান যাচ্ছেন আলীরটেক ইউনিয়নের ডিক্রীরচড়ে । একই মঞ্চে থাকবেন শামীম ওসমান ও আলীরটেক ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জাকির হোসেন। এলাকাবাসী মনে করছেন শামীম ওসমান এই এলাকার মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিবেন এবং জনগণের প্রত্যাশা পুরণ করবেন। এলাকাবাসী চায় সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন । এতে করে জনগণের পছন্দের চেয়ারম্যান মনোনিত করতে পারবে এবং তাদের প্রত্যাশা পুরণ হবে।
শনিবার (২০ মার্চ) বিকাল ৪টায় আলীরটেক ইউনিয়নের ডিক্রীর ইদগাহ্ মাঠে ওলামা পরিষদ আলীরটেক ইউনিয়নের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল সাত্তার সরকার।
ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ -৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলীরটেক ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, ভারতের দারুল উলুম দেওবন্দের শিক্ষা সচিব আল্লামা আফজাল কাইমুরী (দা. বা.)।
প্রধান বক্তা হিসেবে থাকবেন, হবিগঞ্জের মাদরায়ে নূরে মদিনার মহাপরিচালক আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী,
এছাড়াও আরোও বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, পীরজাদা আলহাজ্ব মবিন উদ্দিন আহমেদ নওশীন মিয়া, মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা হারুনুর রশিদ।











