নিহত পুলিশ পরিবারের মাঝে অনুদান দিলেন নড়াইল পুলিশ সুপার

নিহত পুলিশ পরিবারের মাঝে অনুদান দিলেন নড়াইল পুলিশ সুপার

নড়াইল প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে নড়াইলে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১ মার্চ) দুপুরে জেলা পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’ প্রদান, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আর্থিক সহযোগিতা, সম্মাননা প্রদান ও স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকাসহ জেলা পুলিশের কর্মকর্তারা।

দেশের বিভিন্ন অঞ্চলে কর্তব্যরত অবস্থায় নিহত নড়াইল জেলার ৩২ পুলিশ সদস্যের পরিবারের মাঝে নগদ অর্থ, কৃতিত্বের সনদসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।