আড়াইহাজারে মেঘনা নদীতে ২ চাাঁদাবাজ গ্রেফতার

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে আসা যাওয়া নৌযান আটকিয়ে হত্যার ভয় দেখাইয়া চাঁদাবাজীর সময় পুলিশ ২ চাঁদাবাজ মোঃ জিন্নাহ (৪২) ও মোঃ উজ্জ্বল (২৮) কে আটক করেছে।
পুলিশ সুত্রে জানাগেছে, গত রবিবার (২৮ ফেব্রুয়ারী) বিকাল ২টার দিকে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের চর কমলাপুর ঘাট হতে দেড়শ গজ পূর্ব দিকে মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
সেখানে একটি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে কয়েকজন চাঁদাবাজ মেঘনা নদী দিয়ে চলাচলরত বাল্কহেড,মালামাল ও যাত্রীবাহী বহনকারী নৌকা আটকিয়ে হত্যা ও আহত করার ভয় দেখাইয়া চাঁদাবাজী করছিল বলে মেঘনা নদীতে টহলরত পুলিশ খবর পায়। ঐ সময় খাগকান্দা নৌ-পুলিশ ফাড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের অবস্থান টের পাইয়া চাঁদাবাজরা নৌকা যোগে এদিক সেদিক পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে পুলিশ দুই চাঁদাবাজ মোঃ জিন্নাহ (৪২) ও মোঃ উজ্জ্বল (২৮) কে আটক করে । তাদের কাছ থেকে চাঁদা আদায়কৃত বেশ কিছু টাকা,লাঠি ও একটি ইঞ্জিন চালিত নৌকা উদ্ধার করে পুলিশ। আটককৃত জিন্নাহ কুমিল্লা জেলার মেঘনা থানার নলচর গ্রামের আঃ সোবাহানের ছেলে এবং উজ্জ্বল একই থানার ফরাজীকান্দি(ব্যাপারীবাড়ি) এলাকার মফিজউদ্দিনের ছেলে বলে পুলিশ জানায়।
উল্লেখ্য মেঘনা নদীতে দীর্ঘদিন যাবৎ চলাচলরত নৌযান ও জেলেদের নৌকা থামিয়ে পুলিশের নামে চাঁদাবাজীর অভিযোগ রয়েছে বলে জেলে ও নৌচালকরা জানান।
এব্যাপারে আড়াইহাজার থানায় আটককৃত দুই চাঁদাবাজের বিরুদ্ধে মামলা হয়েছে বলে ওসি নজরুল ইসলাম জানান।











