লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বক্তাবলী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির । কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক ফকির, বিদ্যুৎসাহী হয়েছেন মোঃ সাইজুদ্দিন সাজু।
নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের লক্ষী নগর ৫৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন নীতিমালা অনুযায়ী সভাপতি সহ ১১ জন বিভিন্ন পদে অভিবাভক প্রতিনিধিদের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।
শনিবার(২৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় লক্ষী নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন সিকদারের নেতৃত্বে বিদ্যালয়ের ব্যাবস্থাপনায় নব-গঠিত কমিটি গঠিত হয়। এঁদের মধ্যে থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি বাদে অন্য সদস্যদের মধ্যে থেকে একজন সভাপতি ও একজন সহ-সভাপতি নির্বাচিত হন। পদাধিকারবলে প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। ২০২১-২০২২ সালের পূর্নাঙ্গ কমিটি, সরকারি নির্দেশ অনুযায়ী এবং বিধি মোতাবেক কমিটি গঠিত হয়েছে। দাতা সদস্য মোঃ ওমর ফারুক মুহাম্মদ মতিউর রহমান ফকির কে সভাপতি পদে প্রস্তাব করলে কন্ঠ ভোটে পাস হয়ে যায়।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় পঞ্চায়েত প্রধান মোঃ শহিদুল্লাহ ফকির, এড.মোঃ মাসুম, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাছির সরদার, আওয়ামীলীগ নেতা পিয়ার আলী কয়াল, হাবিব উল্লাহ ফকির, আওয়ামীলীগ নেতা আমিনুল মেম্বার, মোঃ জয়নাল ফকির মেম্বার, আওয়ামিলীগ নেতা আব্দু হাই কানু, দলিল লিখক আঃ কাদির ফকির, সমাজসেবক আঃ মতিন, সমাজসেবক মোঃ জামাল হোসেন, ডাঃ আঃ আজিজ, মোঃ জাকির মাদবর, আতাউর রহমান সাহেব, আওয়ামীলীগ নেতা আশাদ ভান্ডারী, রাজিব হোসেন সাগর, দলিল লিখক মোঃ আক্তার হোসেন, ফারুক ফকির, রাশেদুল ইসলাম রাসেল, মোঃ কাউছার, আওলাদ ফকির, মোঃ শামীম ফকির, কবির হোসেন, মোক্তার হোসেন, আশাদউল্লাহ ফকির, কাউছার ফকির, বাবুল ফকির, তরিকুল ইসলাম, রতন ফকির, মনির হোসেন সর্দারসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।











