ভাষা দিবসে ইউপি সদস্য ওমর ফারুকের শ্রদ্ধাঞ্জলি

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশিষ্ট ব্যাবসায়ী ও ইউপি সদস্য ওমর ফারুক নারায়ণগঞ্জবাসীকে শ্রদ্ধা জানিয়েছেন। সেই সাথে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
এক বার্তায় ওমর ফারুক বলেন, ‘অমর একুশে ফেব্রুয়ারি, রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। বাংলাদেশসহ সারাবিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চির প্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন। এটি শুধু বাংলাদেশের নয়, এখন এটি সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। সেই সঙ্গে মহান আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।











