শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন মহানগর স্বেচ্ছাসেবকলীগের

শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন মহানগর স্বেচ্ছাসেবকলীগের

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রাক্তন গণপরিষদ ও সংসদ সদস্য, স্বাধীনতা (মরণোত্তর) পদকপ্রাপ্ত এ কে এম শামসুজ্জোহার ৩৪ তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ জুয়েল হোসেন।

শনিবার ( ২০ ফেব্রুয়ারী) মাসদাইর কবরস্থানে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মানিক শেখ, সাংঠনিক সম্পাদক এমি , দপ্তর সম্পাদক ইমরানুর রশিদ, কার্যনির্বাহী সদস্য রাকিবুল ইসলাম রেসিন, রাকিবুল ইসলাম সুমন , ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা নোমান আহমেদ সহ প্রমূখ।