মেম্বার পদপ্রার্থী হিসেবে সমর্থন ও দোয়া চেয়েছেন আজিজ মীর

ইকবাল হোসেন, প্রেসবাংলা২৪.কম: আসন্ন ২০২১ বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড (লক্ষ্মীনগর) এর মেম্বার পদপ্রার্থী হিসেবে অত্র এলাকার সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন সমাজ সেবক মেঃ আব্দুল আজিজ মীর।
ইকবাল হোসেন বলেন, তিনি সাধারণ মানুষের কাছে অত্যন্ত ভদ্র নম্র এবং আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন। এছাড়াও সাধারণ মানুষের ভাষ্য অনুযায়ী ৫নং ওয়ার্ডে এবারের নির্বাচনে যাদের নাম ডাক শুনা যায় তাদের মধ্যে মোঃ আব্দুল আজিজ মীর ক্লিন ইমেজের।
স্থানীয়রা বলেন আসন্ন ২০২১ বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজসেবক মোঃ আব্দুল আজিজ মীর কে ৫নং ওর্যাডের মেম্বার হিসেবে দেখতে চাই।
মোঃ আব্দুল আজিজ মীর বলেন, আমাকে যদি জনগণ সুযোগ দেয় তাহলে আমি জনসেবায় নিজেকে জনগণের মাঝে উৎসর্গ করবো।











