সাইফউল্লাহ বাদলকে ফরিদ আহমেদ লিটনের শুভেচ্ছা
স্টাফ রিপোটার, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লা থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় ফরিদ আহমেদ লিটন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শুক্রবার (১৫জানুয়ারী) রাতে এম সাইফউল্লাহ বাদলের কাশিপুর খিলমার্কেটস্থ বাসভবনে গিয়ে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এদিকে ফতুল্লা থানা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফরিদ আহমেদ লিটন নির্বাচিত হয়। এতে করে লিটন কৃতজ্ঞতা প্রকাশ করে আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাইফউল্লাহ বাদল বলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ায় দলের নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠবে। ফতুল্লা থানা আওয়ামীলীগ একটি শক্তিশালী কমিটি হয়েছে বলে আমি বিশ্বাস করি। এ কমিটির মাধ্যমে ফতুল্লায় শামীম ওসমানের হাতকে শক্তিশালী করতে অগ্রনী ভূমিকা পালন করবে। আর করোনার কারনে ফতুল্লা থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে সময় লেগেছে। আর পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে আগামীতে ফতুল্লায় আওয়ামীলীগকে শক্তিশালী করতে কাজ করবে ইনশায়াল্লাহ।











