শওকত আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন আ’লীগ নেতা ইদ্রিস আলী

শওকত আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন আ’লীগ নেতা ইদ্রিস আলী

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম:  ফতুল্লা থানা আওয়ামীলীগ এর নবগঠিত কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে স্থান পাওয়া ছমির নগরের আওয়ামীলীগ নেতা  ইদ্রিস আলী দেওয়ান শুভেচ্ছা জানালেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলীকে।

 

মঙ্গলবার (১২জানুয়ারী) নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাঙ্গনে  ইদ্রিস আলী দেওয়ানের নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, ছমির নগরের পঞ্চায়েত প্রধান হাসান আলী, সাহাবুদ্দিন মাদবর,  বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম মাষ্টার, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, হজরত আলী সহ প্রমূখ।