ফতুল্লার মুসলিমনগরে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লা থানার মুসলিমনগরের নয়াবাজার এলাকায় দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন হয়েছে। ঘাতক দুলাভাই হাবিবুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় এই হত্যাকান্ড সংগঠিত হয়। হত্যার শিকার যুবকের নাম সুমন (২২) পিতা মুসলিম উদ্দিন। সে মুসলিমনগরের রিপন মিয়ার বাড়িতে ভাড়া থাকত।
ঘাতক দুলাভাই হাবিবুল্লাহকে আটকের বিষয়টি প্রেসবাংলাকে ফতুল্লা মডেল থানার এস আই সোহাগ নিশ্চিত করেছেন।
জানাগেছে হাবিবুল্লাহ ইট বালু টানার কাজ করে। ৭ জানুয়ারী রাতে বাচ্চার দুধ কেনা নিয়ে শ্যালক সুমনের সাথে দুলাভাই হাবিবুল্লাহর ঝগড়া হয়। এক পর্যায়ে দুলাভাই শ্যালক সুমনের বুকে ছুরিকাঘাত করলে তাকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১২ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানারঅফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন জানান, ঘটনার সাথে জড়িত হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে ।











