না’গঞ্জে মানুষের আত্মা অনেক বড় : জসিম উদ্দিন

না’গঞ্জে মানুষের আত্মা অনেক বড় : জসিম উদ্দিন

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জে মানুষের আত্মা অনেক বড়। আজ তার প্রমান করে দিলেন এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমার মতো সরকারি এক কর্মচারীকে যত ভালবাসেছেন, তাঁর তোলনায় আমি কিছুই দিতে পারি নাই।

 শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন বিদায়ী জেলা প্রশাসক জসিম উদ্দিন।

রাজনৈতিক, ব্যবসায়ীক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, ‘নারায়ণগঞ্জে এই বিশ্ববিদ্যালয়টি চালু হলে শিক্ষাব্যবস্থা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। তাই শহরের কাছাকাছি জালকুড়ির নমপার্কের পাশের খালি জায়গায় বিশ্ববিদ্যালয়টি স্থাপনের অনুরোধ করবো। আমি আমাদের নারায়ণগঞ্জের এমপিদের মাধ্যমে ও অন্য রাজনৈতিক ব্যক্তিদের সাহায্যে এই অনুরোধটি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পেশ করতে চাই।’

জেলা প্রশাসকের ভাষ্য মতে, নারায়ণগঞ্জে মানুষের আত্মা অনেক বড়। আজ তার প্রমান করে দিলেন এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমার মতো সরকারি এক কর্মচারীকে যত ভালবাসেছেন, তাঁর তোলনায় আমি কিছুই দিতে পারি নাই। আমার যদি ভবিষ্যতে আবার নারায়ণগঞ্জে আসার সুযোগ হয়, তাহলে আমি অবশ্যই আসবো। আমার পর জেলা প্রশাসক হিসেবে যে আসছে, সে আমার অত্যান্ত স্নেহ ভাজন। আমি বিশ্বাস করি আমি নারায়ণগঞ্জের রাজনৈতিক ব্যক্তিবর্গদের নিয়ে উন্নয়নের যে কাজ শুরু করেছিলাম, বর্তমান জেলা প্রশাসক হিসেবে সেই কাজ গুলো সে ধরে রাখবে।

বিকেএমইএর সাবেক সহ- সভাপতি (অর্থ) জিএম ফারুকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক নারী সাংসদ এড. হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি ও এন‌সি‌সি কাউন্সিলর নাজমুল আলম সজল, বিকেএমইএর সহ-সভাপতি ( অর্থ ) মোর্শেদ সারোয়ার, নারায়ণগঞ্জ জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সমিতির সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী, জেলা পাবলিক প্রসিকিউটর পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া, বাংলাদেশ ইয়ান মার্চের সভাপতি লিটন সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড. শামসুল ইসলাম ভূঁইয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, সোনারগায়ের বি‌শিষ্ট্য সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা লায়েন মাহবুবুর রহমান বাবুল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দুসহ রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক- সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।