আড়াইহাজারে মেঘনা নদীতে দুই ট্রলারের ধাক্কায় নিখোঁজ হানিফের লাশ উদ্ধার

প্রতিনিধি আড়াইহাজার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে মাছ ধরার সময় দুই ট্রলারের ধাক্কায় ট্রলার মালিক আবু হানিফ (৬০) নামে একজন মেঘনা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হলে বৃহস্পতিবার দুপুরে তার লাশ মেঘনায় ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে।
খাগকান্দা নৌ ফাঁড়ি পুলিশ সূত্রে জানাগেছে, ২১ ডিসেম্বর সোমবার সকাল ৭টার দিকে উপজেলার বিশনন্দী ফেড়িঘাট সংলগ্ন মেঘনা নদীতে কয়েকজন জেলে একটি ট্রলার নিয়ে মেঘনা থেকে মাছ ধরতে যায়। ঐ সময় কুয়াশাচ্ছন্ন মেঘনা নদী দিয়ে আসা অপর একটি ট্রলার জেলেদের ট্রলারটিকে ধাক্কা দেয়। ঐ সময় ট্রলার মালিক ও চালক আবু হানিফ ট্রলার থেকে মেঘনা নদীতে পড়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও জেলেরা আবু হানিফকে খুজাখুজি করেও তার সন্ধান করতে পারেনি।পরে খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ এসেও তাকে নদীতে খুজাখুজি করে ব্যর্থ হয়।
২৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে বিশনন্দী ফেড়িঘাট এলাকায় আবু হানিফের লাশ ভেসে উঠলে খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। নিহত আবু হানিফ নরসিংদী জেলার মাধবদী থানাধিন উত্তর চরভাসানিয়া এলাকার মৃত আলমাছ মিয়ার ছেলে বলে পুলিশ জানায়।











