নবাবগঞ্জে প্রতিমা ভাংচুর ও মন্দিরের স্বর্ণচুরি

নবাবগঞ্জে প্রতিমা ভাংচুর ও মন্দিরের স্বর্ণচুরি

 

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার হরিস্কুল মালপাড়া রাধা গোবিন্দ মন্দিরে প্রতিমা ভাংচুর ও মন্দিরের প্রতিমার কপালে থাকা স্বর্ণের চাঁন চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।

 

সোমবার (২০ ডিসেম্বর) রাতে মন্দিরে এ ঘটনাটি ঘটে।

 

মামলা সূত্রে জানা যায়, সোমবার রাতে বাসন্তি রাণী পাল (৩৭) পূজা শেষে মন্দিরের কেচি গেইটে তালবদ্ধ করে চলে যান। ভোরে তিনি মন্দিরের সামনে প্রতিদিনের ন্যায় ঝাড়ু দিতে গেলে দেখতে পান মন্দিরের প্রতিমা ভেঙ্গে পড়ে আছে। তখন তিনি ঘটনাটি ফোন করে অনুপম দত্ত নিপুকে জানান। পরবর্তীতে নিপু ঘটনাস্থল পরিদর্শন করে থানায় অভিযোগ দায়ের করেন।

 

পূজা উদযাপন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনুপম দত্ত নিপু প্রেসবাংলাকে বলেন, নবাবগঞ্জ উপজেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা। এখানে সবাই আমরা ধর্ম বর্ণের উর্দ্ধে একসাথে মিলেমিশে বসবাস করি। আমরা ধারনা করছি কোন কুচক্রীমহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে ঘটানাটি ঘটিয়েছে। আমরা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান যুব ঐক্য পরিষদ এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

 

নবাবগঞ্জ থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম শেখ বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ঘটনাটি একটি চোর চক্রের কিছু সদস্য মন্দিরের স্বর্ণ চুরির উদ্যেশ্যে ঘটিয়ে থাকতে পারে। তদন্ত সাপেক্ষে অপরাধী যেই হোক  তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।