নবাবগঞ্জে বিজয় দিবসে দেশের জনগণের কল্যাণ কামনায় প্রার্থনা

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: মহান বিজয় দিবসে অর্জুন দাশ অদিতি স্টিল ও বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ হরিষ্কুল মনিপাড়া রক্ষাকালী মন্দিরের গীতা শিক্ষাদান কেন্দ্রের ক্ষুদে শিক্ষার্থীদের প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৬ডিসেম্বর) দেশ ও দেশের জনগণের জন্য এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এসময় দেশ ও দেশের জনগণের জন্য প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে যুব ঐক্য পরিষদ সভাপতি ও নবাবগঞ্জ পূজা উদযাপান পরিষদের সাধারণ সম্পাদক অনুপম দত্ত নিপু বলেন, আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ২৫ মার্চের কালোরাত থেকে দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর আজ আমরা পেয়েছি স্বাধীন সোনার বাংলাদেশ। অসাম্প্রদায়িক চেতনার চারন ভুমি আমার এই সোনার বাংলার সেই মহান বীর সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।











