সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক পুরুষের (৪৩) ক্ষত- বিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার ( ৩ ডিসেম্বর ) সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে এ অজ্ঞাত লাশটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত লাশটির চেহারা কুপিয়ে ক্ষত-বিক্ষত করে দেয় দুর্বৃত্তরা। ময়না তদন্তের জন্য পুলিশ লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে ।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান জানান, রাতে কোন এক সময় অজ্ঞাত নামা দুর্বৃত্তরা ঐ অজ্ঞাত ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য।