বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন আ’লীগ নেতা ছলিমুল্লাহ ছলি

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা: নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী কানাইনগরের ছলিমুল্লা ছলি বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে পরাধীনতার শৃংখল ভেঙ্গে লাল সবুজের পতাকা উড়েছে এই পবিত্র ভুমিতে। পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি এক স্বাধীন জাতীর পরিচয়। স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব অকুতোভয় বীরসেনানী আর সম্ভ্রমহারা মা, বোনদের, যাদের আত্নত্যাগের সোপান বেয়ে বিজয় এসেছে। মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরনীয় দিন।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর)এক শুভেচ্ছা বার্তায় এসব কথা বলেন তিনি ।
তিনি আরো বলেন, এদিনে ১৯৭১ সালের সকল বীরশহীদদের স্মরণ করছি ও তাঁদের আত্নার মাগফেরাত কামনা করছি ।











