নড়াইল ও কালিয়া পৌর নির্বাচনে মেয়র পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীদের আবেদন

নড়াইল ও কালিয়া পৌর নির্বাচনে মেয়র পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীদের আবেদন

ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি, প্রেসবাংলা: আসন্ন নড়াইল সদর ও কালিয়া পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আবেদন ফরম জমা নেয়ার কার্যক্রম শুরু হয়েছে। গত রোববার থেকে শুরু হওয়া এ কার্যক্রম আজ বেলা ১১টায় শেষ হবে।

এ উপলক্ষে কালিয়া পৌরসভার বর্তমান মেয়র মুশফিকুর রহমান লিটন সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জীবনবৃত্তান্তসহ আবেদন ফরম জমা দিয়েছেন।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, কালিয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান ইব্রাহিম শেখ, কালিয়ার বাবরা-হাচলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পিকুল, কালিয়া উপজেলা যুবলীগের আহবায়ক খান রবিউল ইসলাম, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবিদ হাসান আব্দুল্লাহ, কালিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন, কালিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।