ফজলুল হক মন্টু’র মৃত্যুতে অতুলনীয় ক্ষতি হয়েছেঃ কাজিম উদ্দিন

 

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা: জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু’র মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬শে নভেম্বর) বিকেলে নগরীর ২নং রেলগেইট সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা, মহানগর, যুব ও মহিলা শ্রমিক লীগের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ কাজিম উদ্দিন প্রধান।

তিনি বলেন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু ভাই ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে শ্রমিক অঙ্গনে অতুলনীয় ক্ষতি সাধন হয়েছে। তিনি একজন অনেক ভালো মানুষ ছিলেন, অনেক বুদ্ধিমান ছিলেন। শ্রমিক লীগের সারা বাংলাদেশের সভাপতি হয়ে ১বছরের মাথায় তিনি ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করছি। এখানে উপস্থিত সকলে অন্তরের অন্তস্তল থেকে তার জন্য দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেনো তাকে বেহেশতবাসী করেন।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাইনুউদ্দিন আহম্মেদ বাবুল, সহ-সভাপতি আব্দুল মান্নান, মো মোজ্জামেল, যুগ্ম সম্পাদক মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সবুজ সিকদার, ব্যাংক কর্মচারী শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল কাদির ও ফতুল্লা অঞ্চলের শ্রমিক লীগ নেতা ফকির নুর হোসেন প্রমুখ।