মসজিদ বিস্ফোরণ: ৪০পরিবারকে মহানগর আ’লীগের অর্থ সহায়তা

নগর প্রতিনিধি, প্রেস বাংলা: ফতুল্লার তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতের পরিবার প্রতি ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে নগরীর ২নং রেলগেইটে অবস্থিত নারায়ণগঞ্জ আওয়ামীলীগের কার্যালয়ে হতাহত ৪০ জনের পরিবারকে এই আর্থিক অনুদান প্রদান করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক আহসান হাবীব,জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা প্রমুখ।
এ সময় আনোয়ার হোসেন বলেন, তল্লা মসজিদ বিস্ফোরণের ঘটনায় আমরা খুবই মর্মাহত। এঘটনায় যারা মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। রাজনীতি মানুষের কল্যাণের জন্য। আওয়ামীলীগ করা মানে মানুষের দূর্দিনে মানুষের পাশে দাড়ানো। আমরা সেই নির্দেশনা অনুযায়ী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। আমরা আপনাদের কোনো আর্থিক সহযোগিতার জন্যে নয়, এটা শুধু আপনাদের পাশে দাড়ানোর জন্য ছোট্ট প্রয়াস মাত্র।











