আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ১ব্যাক্তির মৃত্যু

আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ১ব্যাক্তির মৃত্যু

 

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: আড়াইহাজারে ডাকাত সন্দেহে  এলাকাবাসীর গণপিটুনীতে অজ্ঞাত নামা এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (৬ নভেম্বর) ভোরে আড়াইহাজারে উপজেলার ইলুমদী আমবাগ নামক এলকায় এই ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ মৃতের লাশ উদ্ধার করে।

 

স্থানীয়রা জানান, স্থানীয় এক যুবলীগ নেতার ভাইয়ের মটরসাইকেল ছিনিয়ে নিয়ে যাচ্ছিল ডাকাতেরা। তবে এ সময় মটরসাইকেল চালু হচ্ছিল না। পরে ঐ বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে এলাকারবাসী বের হয়ে আ‌সে। সে সময় ডাকাত দলের এক সদস্যকে আটক করে গণপিটুনি দেয়। তার সাথে থাকা ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ইলুমদী আমবাগ নামক এলাকায় সন্দেহভাজন ডাকাত দলের এক সদস্য গণপিটুনিতে মারা গেছে। ধারণা করা হচ্ছে, ডাকাত দলের অন্য কোনো মিশন ছিল। হয়তো বিদেশ ফেরত কোনো প্রবাসীর গাড়ীর গতিরোধ করে ডাকাতির চিন্তাভাবনা ছিল। সেটি ব্যর্থ হওয়ায় মটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। আর নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।