সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

 

তপু ঘোষাল, প্রেসবাংলা২৪.কম: রাজধানীর সন্নিকটে সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাব্বির হোসেন নামে এক নির্মাণ শ্রমিককের মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল আনুমানিক ১১ টার দিকে সাভারের শাহীবাগে জনৈক শফিক মিয়ার মালিকানাধীন নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে গিয়ে সাব্বির হোসেনের মৃত্যু হয়।

 

নিহত সাব্বির হোসেন পাবনা জেলার আতাইকুলা থানার পশ্চিম লক্ষ্মীপুরে গ্রামের আরব আলীর ছেলে।

 

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই সাফায়েতুর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, কাজ করতে গিয়ে দুর্ঘটনা বসত ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে নিহতের পরবিারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।