লিপি ওসমানের সুস্থতা কামনায় যুবলীগ নেতা খান মাসুদের দোয়া

লিপি ওসমানের সুস্থতা কামনায় যুবলীগ নেতা খান মাসুদের দোয়া

 

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থা’র চেয়ারম্যান ও সাংসদ শামীম ওসমানের স্ত্রী-লিপি ওসমানের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে বুধবার বাদ আছর বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন কল্পনা খান মার্কেট নিজ কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।

 

দোয়া পূর্বে খান মাসুদ বলেন, বিশ্ব মহামারী করোনাকালীন সময় তাঁর সর্বোচ্চ প্রচেষ্টায় নারায়ণগঞ্জের অসহায় মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তা নারায়ণগঞ্জবাসীর কাছে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। স্কুল-কলেজ ও সামাজিক কাজে ব্যপক অংশগ্রহণের মাধ্যমে যিনি ইতিমধ্যে নারায়ণগঞ্জবাসীর কাছে মহীয়সী নারী হিসাবে খ্যাতাব লাভ করেছেন। নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অভিভাবক জননেতা এ কে এম শামীম ওসমান ভাইয়ের সহধর্মিণী আমাদের প্রিয় ভাবি’র অসুস্থতা আমাদের খুব চিন্তিত করেছে। প্রিয় ভাবির দ্রুত সুস্থতায় সকলের কাছে দোয়া কামনা করছি।

 

লিপি ওসমানের আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বন্দর বেবিস্ট্যান্ড গাউছুল আজম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সুফিয়ান আল কাদরি। এসময় দোয়ায় অংশগ্রহণ করেন, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, ডালিম হাসান, মোঃ হোসেন,সানি খান,আরিফুল ইসলাম হীরা, রাজু আহমেদ, রাজিব,মোখলেস প্রমুখ।

 

 

উল্লেখ্য লিপি ওসমান করোনাভাইরাস আক্রান্ত হয়ে ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।