শেখ হাসিনা নারীদের কল্যাণে দিন রাত কাজ করে যাচ্ছেন: এমপি বাবু

প্রতিনিধি আড়াইহাজার, প্রেসবাংলা২৪.কম: শেখ হাসিনা নারীদের কল্যাণের কথা চিন্তা করেন বিধায় নারীদের জন্য দির রাত কাজ করে যাচ্ছেন। তিনি নারীদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবর্তীদের জন্য ভাতা, প্রতিবন্ধি ভাতা সহ অনেক কাজ করে যাচ্ছেন।
১৩ সেপ্টেম্বর রবিবার দুপুরে আড়াইহাজার পৌনসভা কার্যালয়ের সামনে পৌরসভা মেয়র সুন্দর আলীর সভাপতিত্বে আড়াইহাজার পৌরসভার নাগরিকদের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষে পৌরসভা ডাক্তারের মাধ্যমে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা চালুর শুভ উদ্বোধন ও কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় নির্বাচিত ভাতা ভোগীদের অর্থ বিতরণ এবং ডিজিটাল পদ্ধতিতে সফটওয়্যারে ট্রেডলাইসেন্স প্রদান ও পৌরবাসীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উল্লেখিত বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভ’ইয়া,আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক জুয়েল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ডা: আক্তারুজ্জামান সুমন, পৌর সচিব তাসলিমা আক্তার, কাউন্সিলর বশিরউল্লাহ, জাকির হোসেন, সামসুন্নাহার, জাহাঙ্গীর আলম ও শুভ প্রমুখ।

প্রধান অতিথি সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন,এদেশে খুন এবং হত্যা শুরু করেছিল জিয়া। পরবর্তীত্বে খালেদা জিয়া সেই হত্যার রাজনীতি অব্যাহত রাখে। দেশের কত হাজারো ভাল ও যোগ্য মানুষকে তারা হত্যা করেছে। আজ তারা জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। জনগণ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

তিনি বলেন,কারো বিশ্বাসে আঘাত করবেন না। শেখ হাসিনাকে বিশ্বাস করে ভোট দিয়েছিলেন। শেখ হাসিনা তা ভুলে যাননি। তিনি ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টাই আপনাদের কথা ভাবেন এবং আপনাদের কল্যানে কাজ করে যাচ্ছেন। তাই দেশ করোনার মধ্যেও সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি মায়েদের উদ্দেশ্যে বলেন,প্রতিটি ঘরে ঘরে সুস্থ্য ও শিক্ষিত সন্তান তৈরী করতে হবে এবং তাদের মধ্যে মায়া মমতা ছড়িয়ে দিতে হবে। তবেই সকলকে নতুন আঙ্গিকে পরিণত করা সম্ভব। এ কাজটি আপনাদের স্ব স্ব ঘর থেকেই সম্ভব। তিনি আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থীদের ও নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।











