ঘাতক জিয়ার মরোনোত্তর বিচার হওয়া উচিত: নির্মল রঞ্জন গুহ

ঘাতক জিয়ার মরোনোত্তর বিচার হওয়া উচিত: নির্মল রঞ্জন গুহ

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত ছিল। জাতির পিতাকে হত্যা করার পর লাভবান হয়েছিলেন জিয়াউর রহমান। সে হত্যার সাথে জড়িত ঘাতকদের সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে লালন পালন করেছিল জিয়া। তাই জাতির পিতার ঘাতকদের সাথে জিয়াউর রহমানের মরোনোত্তর বিচার হওয়া উচিত।

 

জাতীয় শোক দিবস উপলক্ষে আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ২৫ আগষ্ট মঙ্গবার দুপুরে আড়াইহাজার এস এম মাজহারুল হক অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উল্লেখিত বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ ইসমাইল হোসেনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ-২আসনের সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাবু, প্রধান বক্তা ছিলেন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারন সম্পাদক তারেক সাইদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নারায়ণগঞ্জ জেলার আহবায়ক আলহাজ্ব নিজামউদ্দিন আহম্মেদ, যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া খোকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম ভ’ইয়া, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, গোপালদী পৌর মেয়র এম এ হালিম সিকদার দুপ্তারা ইউপি চেয়ারম্যান শাহিদা মোশারফ, উপজেলা যুবলীগের সভাপতি আহমেদুল কবির উজ্জল বক্তব্য রাখেন।

 

আড়াইহাজারে স্বেচ্ছাসেবলীগের আলোচনা সভায় অতিথিরা

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির মোল্লা।

প্রধান অতিথি বলেন, ঘাতক জিয়ার ধারাবাহিকতায় তার স্ত্রী খালেদা জিয়া ও তার কু-পুত্র তারেক জিয়া ২১ আগষ্ট জাতির জনকের কন্যা শেখ হাসিনা সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দকে হত্যার জন্য গ্রেনেড হামলা চালিয়েছে। তারা বহু নেতাকর্মীদের হত্যা, গুম ও নির্যাতনের মাধ্যমে দেশে অরাজকতা তৈরী করেছিল। দেশে রাজনৈতিক কর্মকান্ড করার কোন পরিবেশ ছিলনা। জাতির পিতার কন্যা শেখ হাসিনা যখন শক্তহাতে দেশের হাল ধরে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখনই সেই কুলাঙ্গাররা আবারো শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি হুসিয়ারী উচ্চারণ করে বলেন, এদেশে কুলাঙ্গার দেশ বিরোধীদের আর স্থান হবেনা। স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার পাশে আছে, আমরা শেখ হাসিনার ব্যান্ডগার্ড হিসেবে শেখ হাসিনার পাশে থেকে তাকে সুরক্ষা করব।