বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে না’গঞ্জ মহানগর যুবলীগের সভাপতি সাজনু’র শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে না’গঞ্জ মহানগর যুবলীগ সভাপতি সাজনু’র শ্রদ্ধা নিবেদন

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা ২৪.কম:  জাতির জনক বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন না’গঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু  ও যুবলীগের  নেতৃবৃন্দরা।

 

শনিবার (১৫ আগস্ট) সকালে ২ নং রেলগেটস্থ দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। এসময় গভীরভাবে জাতির জনককে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন তারা।

 

মহানগর যুবলীগের সভাপতি শাদাহাত হোসেন ভূঁইয়া সাজনু বলেন, এই দিনটি বাঙ্গালী জাতির জন্য এক বেদনার দিন । এই দিনে বাংলার অবিস্বংবাদিত নেতা জাতির জনক বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে ঘাতকরা  স্বাধীনতা বিরোধীদের বীজ বোপন করেছিল । শুধু তাই নয় এই দিনে হত্যা করা হয়েছিল তার পুরো পরিবারকে । ঘাতকরা এতটাই নির্মম ছিল যে তারা ছোট শিশু রাসেলকে তারা ছাড়েনি। এই হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং উদ্দেশ্যকে ভুলন্ঠিত করেছিল। আজও সেই ঘাতকরা বাংলাদেশ তথা মানবতার নেত্রীকে হত্যা করার জন্য চক্রান্ত করে যাচ্ছে। নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ এই মহান নেতার ও তার পরিবারের সকলের মাগফেরাত কামানা করছি এবং সেই সাথে এই শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধা।

 

এ সময় উপস্থিত ছিলেনশহর যুবলীগের সহ-সভাপতি আমিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, নাসিক ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ, সাধারণ সম্পাদক ইউসুফ মেম্বার, ১২নং ওয়ার্ড সভাপতি সেলিম খান, ১৩নং ওয়ার্ড সভাপতি শাহজালাল প্রধান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ১৪নং ওয়ার্ড সভাপতি শামসুল আলম, ১৬নং ওয়ার্ড সভাপতি মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক কাইউম পারভেজ, ১৭নং ওয়ার্ড সভাপতি মোঃ আসাদ উল্লাহ ও সাধারণ সম্পাদক মামুন ভুইয়া, ১৮নং ওয়ার্ড সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান, যুবলীগ নেতা গোলাম শরীফ, রতন প্রধান, মোঃ মানিক ও মোঃ রিয়েলসহ দলের বিভিন্ন পর্যায়ের কয়েকশ নেতাকর্মীরা।