বক্তাবলীবাসীকে বিএনপি নেতা আলমগীরের ঈদুল আযহার শুভেচ্ছা

বক্তাবলীবাসীকে বিএনপি নেতা আলমগীরের ঈদুল আযহার শুভেচ্ছা

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বক্তাবলীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মোঃ আলমগীর হোসেন।

শুভেচ্ছা বার্তায় তিনি জানান, ঈদুজ্জোহার চাঁদ হাসে, ঐ এলো আবার দোসরা ঈদ কোরবানি দে, কোরবানি দে, শোন খোদার ফরমানি তাগিদ, জাতীয় কবি কাজি নজরুল ইসলামের এই কাব্য সুর মনপ্রাণ ভরিয়ে তুলছে ঈদের আনন্দ রোশনাইয়ে। কোরবানির যে মূল শিক্ষা তা ব্যক্তি জীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে আত্মনিয়োগ হওয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলাআমীনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ সম্ভব। বিশ্বাসী হিসেবে সে চেষ্টায় নিমগ্ন থাকা প্রতিটি মুসলমানের কর্তব্য।

পরিশেষে বক্তাবলীবাসী ও শুভানুধ্যায়িদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।