এড. মাহবুবুর রহমান মাসুমের ৬৪ তম জন্মদিন

এড. মাহবুবুর রহমান মাসুমের ৬৪ তম জন্মদিন

 

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: আজ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক এ্যাড.মাহবুবুর রহমান মাসুমের ৬৪ তম জন্মদিন।

 

তিনি একজন বিশিষ্ট এই আইনজীবীবিদ ‍ও প্রখ্যাত সাংবা‌দিক হিসেবে পরিচিত। জন্মদিনে তার শুভাকাঙ্খী, রাজনীতিবিদ বিভিন্ন পেশার মানুষ ও নারায়ণগঞ্জের সাংবাদিকরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

শৈশবে তিনি পাঁইকপাড়া প্রাইমারি স্কুল ও আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু করেন। জয়গোবিন্দ হাইস্কুল থেকে এসএসি শেষ করে সরকারী তোলারাম কলেজে ভর্তি হোন। সেখানথেকে গ্রাজুয়েশন শেষ করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হোন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীতে তিনি সাংবাদিকতা ও আইনপেশার সাথে সংযুক্ত হন।

 

সাংবাদিকতায় হাতেখাড়ি নেন বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার ইউসুফ আলী এটমের হাতে।  অবসর সময়ে নিজের পচ্ছন্দ শুধুই বই পড়া। কখনও স্বপ্ন দেখতেন ফুটবলার হওয়ার, কখনও রাজনীতিবিদ। বর্তমানে তিনি অত্যন্ত সুনামের সহিত আইনপেশা ও সাংবাদিকতার পেশায় দায়িত্ব পালন করছেন।

 

প্রেসবাংলা পরিবার এর পক্ষ থেকে সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান ও প্রধান সম্পাদক নেয়ামত উল্লাহ  তার জন্ম দিনে শুভেচ্ছা জানিয়েছেন।