মোবাইল ছিনতাইয়ের সময় ছিনতাইকারীকে গণপিটুনী
ডেস্ক রিপোর্ট, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর মাসদাইর লিচুবাগের মোড় বোয়ালিয়া খাল এলাকায় শনিবার রাত ৯ টার দিকে এক গার্মেন্টস কর্মীর পথরোধ করো মোবাইল ছিনাতাই করে পালানোর সময় চিহ্নিত ছিনতাইকারী শাওন ওরফে কসাই শাওনকে গনপিটুনী দিয়েছে স্থানীয় এলাকার সাধারন জনগন।
পরবর্তীতে এলাকার কয়েকজন মুরুব্বী তাকে উদ্ধার করে ভবিষ্যতে এমন না করার শর্তে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাওন ওরফে কসাই শাওন লিচুবাগ এলাকার ভাড়াটিয়া রসা কসাইয়ের ছেলে। শাওন এবং তার পিতা উভয়ে মাসদাইর বাজারে কসাইয়ের কাজ করে। কিন্তু মাদকাসক্ত হয়ে যাওয়ায় মাদকের টাকা জোগাড় করার জন্য রাতের আধারে বোয়ালিয়াখাল দিয়ে চলাচলরত সাধারন পথচারীদের লিচুবাগ মোড়ে গতিরোধ করে তাদের নানা রকম ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মোবাইল, টাকা পয়সা ছিনিয়ে নেয় শাওন। তাছাড়া এই শাওনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থাকায় বেশ কয়েকটি মাদক মামলাও রয়েছে।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে শাওনের সহযোগী হিসেবে রয়েছে সেলিম। সে একই এলাকার ভাড়াটিয়া নাসির কসাইয়ের ছেলে। এই সেলিম এবং তার পিতাও মাসদাইর বাজারে কসাইয়ের কাজ করে বলে জানা গেছে।











