জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনাকে গ্রেফতার

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: করোনাভাইরাসের ভুয়া নমুনা পরীক্ষার ঘটনার মামলায় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
করোনাভাইরাস পরীক্ষার টেস্ট না করেই রিপোর্ট ডেলিভারি দেয়া জেকেজি হেলথ কেয়ারের প্রতারণা নিয়ে দেশে তোলপাড় চলছে। এই প্রতারণার মূলহোতা জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরী ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। এ প্রতারণায় আরিফের অন্যতম সহযোগী তার স্ত্রী ও জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান হলেন ডা. সাবরিনা।











