চাষাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের

চাষাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর চাষাড়ার বাগে জান্নাত মসজিদের কাছে শামীম নামের একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

 

বৃহস্পতিবার (১৮ জুন) খানপুর হাসপাতালে নেওয়া হলে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

 

তথ্যসূত্রে জানা যায়, নিহত শামীম কাজ করতেন সুমাইয়া বিরিয়ানি হাউজে, থাকতেন মসজিদ এলাকাতেই। অসাবধানতাবসত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি। এরপর হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।