সিদ্ধিরগঞ্জে করোনা আক্রান্তে শ্রমিকলীগ নেতার মৃত্যু
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়াণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শ্রমিকলীগের এক নেতার মৃত্যু হয়েছে। তার নাম মুজিবর রহমান (৬৫)। তিনি জালকুড়ি এলাকার বাসিন্দা ও আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সহ সভাপতি ছিলেন।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে নারায়ণগঞ্জে ৬ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক পরিবারের বরাত দিয়ে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি রাজধানির কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১ টায় তিনি মারা যান।











