বাছির সর্দার লক্ষীনগর গ্রামের কবরস্থান কমিটির সভাপতি নির্বাচিত

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বক্তাবলীর লক্ষীনগর গ্রামের কবরস্থান কমিটির সভাপতি নির্বাচত হন বক্তাবলী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি মোঃ বাছির সরদার।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় লক্ষীনগর পূর্বপাড়া দোতালা জামে মসজিদে লক্ষীনগর পূর্বপাড়া পঞ্চায়েত কমিটির সিদ্ধান্তে কবরস্থান কমিটি গঠন হয় ।

 

এতে সভাপতি নির্বাচনে প্রার্থী হয়েছিল ৬ জন, তাদের মধ্যে থেকে নির্বাচিত হন মোঃ বাছির সর্দার । তার নিকটতম প্রতিদন্দ্বী লক্ষীনগর প্রাথমিক বিদ্যালয়ের বিদুৎসাহী সদস্য মোঃ জামাল হোসেন  ১ জনের সম্মতি পাওয়ায় তিনি পরাজিত হন।