নারায়ণগঞ্জ ইসলামী শ্রমিক আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

প্রেসবাংলা ২৪. কম : শ্রমের মর্যাদা, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যের অবসান এবং শ্রমিকবান্ধব রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার শ্রমিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ‎

‎শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে ২০২৭-২০২৮ ইসলামী শ্রমিক আন্দোলন কাউন্সিল অনুষ্ঠিত হয়। ‎ ‎কাউন্সিলে পুরোনো কমিটি বিলুপ্ত করে জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। ‎

‎প্রধান অতিথি অধ্যাপক আশরাফ আলী আকন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ইসলামী শ্রমিক আন্দোলনের পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন। পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান তিনি। ‎ ‎

নতুন কমিটির যারা হলেন,নারায়ণগঞ্জ জেলা ‎শ্রমিক আন্দোলনের সভাপতি হাফেজ মোজাম্মেল হক, সহ-সভাপতি মোজাম্মেল হক ভেন্ডার,সহ- সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান। মহানগর ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি আলহাজ্ব সিরাজ মোল্লা, সহ-সভাপতি সেলিম হাসান, সহ- সভাপতি মাওলানা আবু সাঈদ, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন। ‎ ‎ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি আলহাজ্ব শামসুল আলম (বাদল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুফতি হাবিবুল্লাহ হাবিব, মহানগর সভাপতি মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম, সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ। ‎

‎অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ জসিম উদ্দিন ফরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি ফারুক মুন্সি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবুল হোসেন, শিক্ষক ফোরামের গাজী আলতাব হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।