পলাশ ও আলমগীরের নেতৃত্বে বিএনপির র্যালিতে ফতুল্লা ইউনিয়ন বিএনপির যোগদান

প্রেসবাংলা ২৪. কম : ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির বর্ণাঢ্য র্যালিতে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাতি হাসান মাহমুদ পলাশ এর নেতৃদ্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেটের (ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ) এলাকায় একটি বিশাল মিছিল বের হয়ে জালকুড়ি এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান তুলে মিছিল সহকারে র্যালিতে যোগদান করেন।
ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও আলমগীরের নেতৃদ্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, সাংঘঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ।
এছাড়াও ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, ২নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আল-মামুন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, ৪নং ওয়ার্ডের সাধারন সম্পাদক জুয়েল চেীধুরী, ৫নং ওয়ার্ডের সভাপতি সানাঊল্লাহ, ৬নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, ৭নং ওয়োর্ড এর সভাপতি শাহজাহান সাদেক, ৮নং ওয়ার্ড এর সভাপতি রুহুল আমিন টিপু, ৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক রুহুল আমিন মুন্সী, ফতুল্লা ইঊনিয়ন যু্দলের সিনিয়র সহ-সভাপতি পারভেজ মিয়া, যুবদল নেতা পারভেজ ইমন ড্যানি সহ প্রমূখ।











