৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস: দেশবাসীকে ফতেহ মোহাম্মদ রেজা রিপনের শুভেচ্ছা

প্রেসবাংলা ২৪. কম : ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশের সিপাহী-জনতা রাজপথে নেমে এসে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করেছিল। ৭ নভেম্বরের চেতনা আমাদের দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং বহুদলীয় গণতন্ত্রের পথকে সবসময় নির্দেশ করে। বর্তমান গণতান্ত্রিক আন্দোলনেও এই ঐতিহাসিক দিনের চেতনা আমাদের প্রধান অনুপ্রেরণা।
তিনি দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।











