নারায়ণগঞ্জে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম সম্মেলন

প্রেসবাংলা ২৪. কম : বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ এ কে এম আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন মো. ইসমাইল হোসেন।

সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অংশগ্রহণের কথা জানানো হয়।