দুর্গাপূজা ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন সাংবাদিক উত্তম সাহা

প্রেসবাংলা ২৪. কম : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরবাসীসহ দেশ-বিদেশের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ-সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক উত্তম সাহা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদেরই উৎসব নয়, এটি হিংসা-বিদ্বেষ ভুলে সম্প্রীতি ও মিলনের মহা উৎসব। দেবী দুর্গার আগমন ঘটে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ ও কল্যাণের বার্তা নিয়ে।”
তিনি আরও প্রকাশ করেন, “বিজয়া দশমী আমাদের ত্যাগের শিক্ষা দেয়। সমাজে বিরাজমান অসত্য, অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সত্য ও সুন্দরের জয়গান গাওয়াই শারদীয় উৎসবের মূল চেতনা। এই উৎসবের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় ও মজবুত হোক।”











