শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের

প্রেসবাংলা ২৪. কম : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরবাসীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন ‘জাগো হিন্দু পরিষদ’ নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতৃবৃন্দ।
এক শুভেচ্ছা বার্তায় জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি উজ্জ্বল ঘোষ এবং সাধারণ সম্পাদক জনি ভৌমিক বলেন, “শারদোৎসব আমাদের জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ, উৎসাহ এবং অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সত্য ও সুন্দরের বিজয়।”
নেতৃবৃন্দ আরও বলেন, পারস্পরিক সম্প্রীতি, মৈত্রী ও সৌহার্দ্য বজায় রেখে সকলে মিলে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করার আহ্বান জানান। শারদীয়ার এই পবিত্র লগ্নে তাঁরা নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশের মানুষের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।











