নারায়ণগঞ্জে কন্টেইনার পোর্ট চাই না: নাগরিক অধিকার ফোরামের মানববন্ধন

প্রেসবাংলা ২৪. কম : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অপরিকল্পিতভাবে কনটেইনার পোর্ট নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।
বুধবার (১৪ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি হয়।
নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল বলেন, নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্টের জন্য কোন নাগরিক সংগঠন কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কেউ বলে নাই কনটেনার পোর্ট নির্মাণ করতে হবে।
এই দাবি কোথায় থেকে আসলো এটা আমাদের এখন প্রশ্ন? যেটা চাই না সেটা আমাদের ঘাড়ের উপর চাপানো হচ্ছে কেন?
নারায়ণগঞ্জ কয়লাঘাট এলাকার একটি সেতু আছে। এছাড়াও শীতলক্ষ্যায় আরেকটি একটি সেতু নির্মাণ ঝুলন্ত ব্রিজ তৈরি হচ্ছে।
আমরা জানতে পারলাম নারায়ণগঞ্জের বরফকল এলাকায় এখানে কন্টেনার পোর্ট তৈরি করা প্রস্তাব করেছে কারা কার স্বার্থে এই কন্টেনার পোর্ট তৈরি করা হচ্ছে।
এখানে যেতে কনটেইনার পোর্ট হয় আর যদি শীতলক্ষ্যায় ঢোকে এই সমুদ্রের ভেসেল প্রবেশ করে তাহলে ব্যস্ততম পারাপারের শত শত মানুষ মারা যাবে বছরে। নারায়ণগঞ্জে সেতু গুলো তখন আঘাতপ্রাপ্ত হবে আর বন্দরের সাথে নারায়ণগঞ্জে কদম রসূল ঝুলন্ত ব্রিজ হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ যেকোনো সময় আঘাতপ্রাপ্ত হবে।
তিনি আরো বলেন, একটা জাহাজ একটা লঞ্চের ঘুড়াবার মতন সক্ষমতা বর্তমানে শীতলক্ষ্যা নদীর নাই। এই কনটেইনার পোর্ট বানানোর উদ্দেশ্য হচ্ছে জনস্বার্থে নয়। পানগাও এলাকায় একটি কন্টেনার পোর্ট তৈরি করেছে এখনো অচল কেউ ব্যবহার করে না।
আর পানগাও এলাকা থেকে মাত্র ৫ কিলো মিটার দূরে নারায়ণগঞ্জ শহরে যদি কন্টেনারপোর্ট হয় এখানে নির্মাণ করা হয়
এই কন্টেইনার পোর্ট নির্মাণ করা পর ২৪ চাকার টেলার গাড়ি গুলি মালামাল নিয়ে যাতায়াতের জন্য কোনো ধরণের ব্যবস্থা নাই
কন্টেইনার পোর্টের তার পাশেই জেলা প্রশাসকের বাড়ি, নারায়ণগঞ্জ ৫০০ শয্যা হাসপাতাল সবচেয়ে বড় হাসপাতাল এর সাথে একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শহরের মধ্যে কোন দিক দিয়ে যাবে কোন দিকে যাবে। যার ফলে শহরটা ধ্বংস করে দিবে চিরদিনের জন্য। এটাই হচ্ছে তাদের মূল্য লক্ষ্য।
বর্তমান সরকারের যে যারা ক্ষমতা আছে তাদের মাথায় থেকে আসে নাই। তিনটা এসেছে পলাতক ফ্যাসিবাদী সরকার একটি প্রকল্প তৈরি করে তোরা হাজার হাজার কোটি টাকা পাচার করতে পারবে এর সাথে জড়িত মন্ত্রী এমপিরা আছেন আজকে পলাতক হয়ে জনগণের সম্পদ জনগণের অর্থ এই সম্পদ আত্মসাৎ করার জন্যই কন্টেইনার পোর্ট তৈরি করার চিন্তা করেছিল। মন্ত্রণালয়ের মধ্যে আছে ওই আমলে যা করেছে তারা বর্তমান সরকারের সময় সেই কাজটি করতে চায় আমরা মেনে নিবো না নারায়ণগঞ্জে কন্টেইনার পোর্ট চাইনা না।
এসময় সংগঠনের উপস্থিত সকলে নারায়ণগঞ্জে কোন্টেনার পোর্ট অন্যত্র নির্মাণ কারর দাবি জানান











