নারায়ণগঞ্জে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রেসবাংলা ২৪. কম : জেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১৬ সেপ্টেম্বর ) দুপুরে সদর উপজেলা সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ উদ্দিন বলেন,আমাদের আসলে সচেতন হতে হবে। আমাদের খাদ্যটা কোন জায়গা থেকে আসতেছে, আসলে কতটুকু নিরাপদ—এটাও আমাদের চিন্তাভাবনার বিষয়। তো আল্টিমেটলি আমাদের আসলে সচেতনতার জায়গা অনেক। আপনাদের পরিবর্তনের জায়গা অনেক। এই জায়গাগুলোতে আমরা যখন নাকি সবাইকে দাঁড় করাতে পারব, একসাথে দাঁড়াতে পারব, তখনই আসলে সামগ্রিক পরিবর্তন সম্ভব। আপনি যদি মনে করেন যে শুধু আইন প্রয়োগ করে আমরা বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করব, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। বললাম না, আপনার বাসার ফ্রিজেই তো আপনি নিরাপদভাবে মেইনটেইন করতেছেন না। আমরা নিজেরাই জানি না যে আমি কোন খাবার কতদিন রেখে ফ্রিজে প্রিজার্ভ করে খেতে পারব। কোন খাবার কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে প্রিজার্ভ করা উচিত। কোন খাবার কতটুকু টেম্পারেচারে রান্না করলে কতটুকু তার পুষ্টিগুণটা থাকবে।

তিনি আরো বলেন, আমরা সচেতন না ওই যে বললাম না, আইন প্রয়োগ করে সচেতন করা যাবে না। এখন আমি যদি শুধু আমার নিজের ব্যবসার কথা চিন্তা করি, আর বাকি সব গোল্লায় গেল আমাদের হুঁশ যতদিন না হবে, ততদিন ধরে এই সমাজ পরিবর্তন করা সম্ভব না, শুধু সরকারের ওপর দায়বদ্ধতা দিয়ে, শুধু প্রশাসনের ওপর দায়বদ্ধতা দিয়ে, শুধু পুলিশের ওপর দায়বদ্ধতা দিয়ে কিন্তু সমাজ পরিবর্তন করা সম্ভব না। সুতরাং সমাজকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের নিজেদের প্রত্যেকের জায়গা থেকে সচেতন হতে হবে, প্রত্যেকের জায়গা থেকে সোচ্চার হতে হবে। না হলে সম্ভব না। আজকে মাদকের কথা আমরা বারবার বলতেছি, পুলিশ বিভাগও বেশ কিছুদিন ধরে খুবই ভালো অভিযান চালাচ্ছে। কিন্তু আমি যদি আমার বাচ্চাদেরকে, আমি যদি আমার সন্তানদেরকে, আমি যদি আমার শিক্ষার্থীদেরকে যদি মনিটরিংয়ে না রাখি, তারা যদি বিপথে চলে যায়—সেটা নিয়ে কিন্তু লাইবিলিটি আল্টিমেটলি আমাদেরই, যে আমরা তাদেরকে সঠিক ট্র্যাকে রাখতে পারি নাই। আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা একটা সেমিনারের আয়োজন করলে, আমাদের স্থানীয় শিক্ষার্থীদের সচেতন করা যাবে। প্রয়োজনে সেখানে অভিভাবকদেরও দাওয়াত দিতে পারেন, তারাও আসলে—তারাও সচেতন হবে।

নারায়ণগঞ্জ নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা হাসনাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী সহ জেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।