প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণ অনশন, সংসদে দাব উত্থাপনের আশ্বাস

প্রেসবাংলা ২৪. কম : প্রি-পেইড মিটার চাই না, বিদ্যুতের অতিরিক্ত বিল বাতিল করো’ এ স্লোগানকে সামনে রেখে প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে গণ অনশন পালিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে নারায়ণগঞ্জ প্নেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে এ গণ অনশন পালন করা হয়।
এসময় সভাপতির বক্তব্যে এড. মাহবুবুর রহমান ইসমাঈল বলেন, আজকে আমরা শান্তিপূর্ণ অনশন পালন করছি। আমাদের দাবী ছিলো নারায়ণগঞ্জ সহ সারাদেশ থেকে প্রি-পেইড মিটার বাতিল করতে হবে। এছাড়াও যেসকল বাসা-বাড়ি বা দোকান প্রতিষ্ঠানে ভুল বুঝিয়ে ও না জানিয়ে প্রি-পেইড মিটার লাগানো হয়েছে সেগুলো খুলে পূর্বের ডিজিটাল মিটার ফেরত দিতে হবে। গ্রহকদের অতিরিক্ত বিল বাতিল করতে হবে, স্লাবের নামে তিনগুণ বিল নেয়ার কৌশল ও ৫০০ ইউনিটের নিচে কোন স্লাব রাখা যাবে না এবং কোন ইউনিট ধার্য্য করা যাবে না।
তিনি আরও বলেন, বর্তমান জ্বালানী মন্ত্রী গ্যাস, বিদ্যুৎ নিয়ে যে মিথ্যাচার করছেন সেগুলো বন্ধ করতে হবে। আমরা নারায়ণগঞ্জ ডিপিডিসি, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি। এছাড়াও জেলা প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি। এই প্রি-পেইড মিটার যার বাড়িতে লাগানো হয়েছে সে জানে এর যন্ত্রনা কতটুকু। আমরা অনতিবিলম্বে প্রি-পেইড মিটারের সকল কার্যক্রম বন্ধ করার দাবী জানাচ্ছি। আর যদি বন্ধ না হয় তাহলে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায়ভার সরকারকে নিতে হবে।
বেলা সাড়ে ১২ টার দিকে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এড. আবুল কালাম সংহতি জানিয়ে নেতৃবন্দৃকে পানি পান করিয়ে গণ অনশন ভঙ্গ করান।
এসময় তিনি বলেন, বিষয়টি শুধুমাত্র আপনাদের একার নয়। এ বিষয়টি আমি সংসদে উপস্থাপন করবো। আলোচনার মাধ্যমে এর একটি সুষ্ঠু সমাধান হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, এড. মাহবুবুর রহমান মাসুম, বীর মুক্তিযোদ্ধা রমজানুর রশিদ, এড. জাহাঙ্গীর আলম, রুহুল আমীন, হুমায়ুন কবীর প্রমুখ।











