নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম রতনের সভাপতিত্বে এবং মহানগর যুবদল নেতা পারভেজ মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা মরহুম নেতার স্মৃতিচারণ করে বলেন, “আব্দুল মতিন চৌধুরী ছিলেন দলের একজন অত্যন্ত নিবেদিতপ্রাণ ও যোগ্য কাণ্ডারি। নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন এবং বিএনপি পুনর্গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।” দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার মতো সৎ, ত্যাগী ও আদর্শবান নেতৃত্বের শূন্যতা গভীরভাবে অনুভূত হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম রতনের সভাপতিত্বে এবং মহানগর যুবদল নেতা পারভেজ মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন। আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সভাপতি সলিমুল্লাহ করিম সেলিম, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরশাদ আহম্মেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আল-আমীন, নারায়ণগঞ্জ জজ কোর্টের এপিপি রাজিব মন্ডল, নাসিক ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার এবং নারায়ণগঞ্জ পরিবহন শ্রমিকদলের সভাপতি সেলিম মাহমুদ, লিংকন খান, এইস এম হোসেন, নুর হানিফ, জাকির, আক্তার, সনেট, রাকিব হাসান রাজ, ফাহিম, সাব্বির, আব্দুল কাদির সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।