এড.বিমল চন্দ্র দাসের স্মরণে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির শোক সভা

প্রেসবাংলা ২৪. কম : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য অ্যাডভোকেট বিমল চন্দ্র দাসের পরলোক গমনে এক গভীর শোক সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতি ভবনের মিলনায়তনে এই শোক সভার আয়োজন করা হয়।

শোক সভায় আইনজীবী সমিতির নেতৃবৃন্দ প্রয়াত আইনজীবী অ্যাডভোকেট বিমল চন্দ্র দাসের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বিমল চন্দ্র দাস ছিলেন একজন অত্যন্ত দক্ষ, সৎ ও নিষ্ঠাবান আইনজীবী। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি একজন

দক্ষ পেশাদারকে হারাল, যা সহজে পূরণ হওয়ার নয়। তারা প্রয়াত আইনজীবীর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান সহকার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রয়াত আইনজীবীর স্মরণে বিশেষ প্রার্থনা ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।