নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতাল সংলগ্ন উপজেলা ভূমি কমপ্লেক্স প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার উদ্বোধন করা হয়। এর আগে মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
তিন দিনব্যাপী এই মেলায় আগত নাগরিকদের ভূমিসংক্রান্ত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়া হবে।
এছাড়া মেলা প্রাঙ্গণে কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের মতো নানা শিক্ষণীয় ও সচেতনতামূলক আয়োজন করা হয়েছে। মেলাটি আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের জন্য উন্মুক্ত থাকবে।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব এবং জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।











