ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রেজা রিপন

প্রেসবাংলা ২৪. কম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও বিশ্বের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
এক বিবৃতিতে তিনি বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের জন্য শান্তি সমৃদ্ধি প্রত্যাশা করেন তিনি।
তিনি আরও বলেন, ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার। সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।











