ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে লিটন চন্দ্র পাল

প্রেসবাংলা ২৪. কম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও বিশ্বের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়েছেন শ্রদ্ধাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল।

এক বিবৃতিতে তিনি বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।

তিনি আরও বলেন, ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার। সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।